মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সঙ্গে এলাকার স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ( হলরুমে) মিলনায়তনে।
মতবিনিময় সভায় শিবালয় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা, জন-সেবামূলক কার্যক্রম, সামাজিক সমস্যা ও প্রশাসনিক সমন্বয়ে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। মত বিনিময় সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাজ আরও গতিশীল হবে এবং সেবার মান আরো বাড়বে।
সভায় উপস্থিত ছিলেন শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, রফিক খান, শিবালয়ের সাবেক চেয়ারম্যান আজিজুল হক নান্নু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বাবলু, জামায়াতে ইসলামী আমির মো: হাতেম আলী, বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদল আহ্বায়ক হোসেন আলী, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho