ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আনসার ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে।
আজ ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ,উপজেলা আনসার ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষন চলমান রয়েছে। এখানে উল্লেখ্য যে,উক্ত প্রশিক্ষন ১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়েছে।
আজ চতুর্থ কর্ম দিবসে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব পবিত্র কুমার দাস আরো উপস্থিত ছিলেন মধুখালী আনসার ভিডিপি কর্মকর্তা(দায়িত্ব প্রাপ্ত) মিঠুন কুমার বিশ্বাস ও কামারখালী ইউনিয়ন কমান্ডারবৃন্দ ও ভিডিপি দলপতিবৃন্দ।এ প্রশিক্ষনে মোট ৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho