মানিকগঞ্জঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় মানিকঞ্জে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ ই ডিসেম্বর )সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে বিকাল ৪ টায় জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে হৃদয়-ভারাক্রান্ত আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসএম জিন্নাহ কবীর,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্যএবং হরিরামপুর উপজেলা সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সদস্য আব্দুল হক,জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন ও সদস্য -নূর তাজ আলম বাহর,সদস্য -গোলাম আবেদীন কায়সার,সদস্য -এস.এম ইকবাল,সদস্য -এ্যাড.আরিফহোসেন লিটন,সদস্য -মামুনুল হাসান,সদস্য -রফিকউদ্দিন ভূইয়া হাবু,সদস্য- নাসিরউদ্দীন আহমেদ( জাদু),হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবাদুল হক বাবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা কৃষকদলের সভাপতি -গোলাম কিবরিয়া সাঈদ,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিন্না খান,ও সদস্য সচিব এ্যাড.রাকিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব।
উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho