ঢাকাঃ আজ মঙ্গলবার (০৯/১২/২৫ ইং) বাদ জহুর বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে সাভার পৌর সভা ব্যাংক কলোনি আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা জেলা যুবদল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করেন ঢাকা জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় মোহাম্মদ আইয়ুব খান উপস্থিত সকলের নিকট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho