
ঢাকাঃ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাভারের হেমায়েতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা - ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মহিউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সর্বস্তরের নেতাকর্মী। মতবিনিময় সভার সঞ্চালনা করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho