যশোরঃ যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০) ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম।
জানা যায়, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মৎস্য ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটা এবং পার্শ্ববর্তী ইটের সলিংরাস্তাকে ঘেরের বাধ হিসেবে ব্যবহারের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে শার্শা থানা পুলিশের একটি টিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho