
ঢাকাঃ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে সাভার এলাকায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে পরিচালিত এ অভিযানটি ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে সম্পন্ন করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সাভার ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করছিলেন।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho