
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন কর্তৃক আয়েজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস রবিন শিষ। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার), সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু ( চ্যানেল আই),সহ-সভাপতি শাজাহান বিশ্বাস (দৈনিক ইনকিলাব শিবালয়), আবুল বাসার আব্বাসী, (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), সাবেক সাধারন সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল), সহ সম্পাদক জাহিদুল হক চন্দন (দীপ্ত টিভি), শাহীনুল ইসলাম তারেক (দৈনিক ইনকিলাব),সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন ( সম্পাদক সাপ্তাহিক অগ্নি বিন্দু),,দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিবি ), কার্যকরী সদস্য মতিউর রহমান ( স্টাফ রিপোর্টার দৈনিক যুগান্তর) ,কার্যকরী সদস্য আহাম্মেদ সাব্বির সোহেল (এনটিভি) কার্যকরী সদস্য আব্দুল মোমিন (প্রথম আলো) সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা মানিকগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সমাধান,উন্নয়ন এবং সম্ভাব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হলো জাতীর দর্পণ। দেশকে উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্য ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ণ হয় এজন্যই সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho