
ঢাকাঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি ) এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।
সমঝোতার ভিত্তিতে বিকেএসপি এবং মহিলা ক্রীড়া সংস্থা যৌথভাবে মেয়েদের জন্য ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার এবং জিমন্যাস্টিকস এর ফাউন্ডেশন কোর্স পরিচালনা করবে। মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং সাফল্য নিশ্চিত করতে এই ফাউন্ডেশন কোর্সের আয়োজন করা হবে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 
























