
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের ভাড়ারিয়া আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের সহায়তা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বার) সকাল দশটায় মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া আইডিয়াল মাদ্রাসা ও ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।
আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি ডা. মোঃ আব্দুস সালাম জানান, এবছর হরিরামপুর উপজেলা ও মানিকগঞ্জ সদরের পুটাইল,হাটিপাড়া এবং ভাড়ারিয়া ইউনিয়ন
সহ মোট ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে ৩৬ টি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় ২২টি।
পরিক্ষার্থীর সংক্ষা প্রামিক বিদ্যালয় থেকে ১৬৫ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জনসহ মোট ২৭৫ জন পরিক্ষার্থী অংশ নেয়। মোট ৬০ জনকে বৃত্তি প্রদান করা হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বিরতিহীন ভাবে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে।
তিনি আরো বলেন,মেধাবী শিক্ষার্থীদের আগ্রহন বৃদ্ধির লক্ষ্যেই অক্সফোর্ড ফাউন্ডেশন প্রতিবছর এই বৃত্তির আয়োজন করে থাকেন। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে ও সার্বিক সহযোগিতা করে থাকে। ২০২৩ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু করেছেন। আগামীতে বিদ্যালয়ের সংখ্যা আবে বৃদ্ধি করবেন বলে জানালেন ফাউন্ডেশন এর সভাপতি ডঃ আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ডাক্তার মো: মোস্তাফিজুর রহমান, নাসরিন আক্তার, মোবারক পারভেজ,সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ, মোঃ শাখাওয়াত হোসেন, কোষাধক্ষ্য মোঃ শামসুল হক, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ শফিউদ্দিন মাস্টার, মোঃ আইয়ুব আলী, এম এ মান্নান, মোঃ মোশারফ হোসেন চেয়ারম্যান ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদ, মিসেস হালিমা আহাম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho