শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নে বি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম সহ ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যগণ এবং গ্রাম পুলিশ সদস্যরা।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত মোট ২৮৬ জন নারীকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho