টাঙ্গাইলঃ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে এনসিপি'র মনোনীত এমপি প্রার্থী হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি'র মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মানিক, ধনবাড়ি উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী রমজান আলী রঞ্জু, মধুপুর উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, সদস্য আসলাম হোসেন জীবন, আলমগীর হোসেন, ছাত্র শক্তির সাফজাত জুনায়েদ শাফিন, অন্তু গাজী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho