মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের জামায়াতের ইসলামীর মননিত প্রার্থী ও ইবনেসিনা ট্রাস্টের ডিজিএম মোহাম্মদ জাহিদুর রহমান বলেছেন,
আমার টাকা পয়সা নাই এ কথা মন থেকে মুছে ফেলতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বাচ্চাঁদের স্বপ্ন দেখাতে হবে ভালো মানুষ হবার, স্বপ্ন দেখাতে হবে শ্রেষ্ঠ মানুষ হবার।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার ১০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মো:আইয়ুব আলী মাস্টার এর সভাপতিত্বে প্রধান বক্তা জাহিদুর রহমান আরও বলেন, আল্লাহর কাছে বলতে হবে আমার এই সন্তানকে তোমার দিনের জন্য তৈরি করতে চাই। বাবা মাকে এই সন্তানকে মানুষের কল্যাণে কাজ করার জন্য পেরেশান থাকতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বাব মাকে তার সন্তানকে ছোট বেলা থেকেই ইসলাম ও ভালো কাজের শিক্ষা দিতে হবে। স্কুল, কলেজ মাদরাসায় ভর্তি করার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। যেমন করেছিলেন ইমাম সাফির মা। তিনি তার সন্তানকে ভর্তি করার জন্য ঘুরে ঘুরে স্কুল চয়েজ করেছিলেন।
তিনি আরো বলেন,বাচ্চাদের ভালো মানুষ করতে বাবা মাকে শিক্ষিত হতে হবে এমন নয়। আমাদেরকে ভালো,খারাপটা বুঝার মত মন থাকলেই হবে। আপনার টাকা আছে কিনা এটা গুরুপ্তপূর্ণ নয়। গুরুপ্তপূর্ণ হলো আপনার বাঁচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনার (ভিশন) স্বপ্ন আছে কিনা। সে কারনে যদি চিকুন চাউলের পরিবর্তে মোটা চাউল খেতে হয়, ফুটপাত থেকে পোশাক কিনতে হয় তবুও বাঁচ্চাদের মানুষের মত মানুষ করতে কোন ভাবেই পিচপা হবেন না।
জাহিদুর রহমান বলেন, শিক্ষকরা আপনার সন্তানকে পড়িয়ে মানুষ করতে পারবে না। আমরা মা বাবারা যদি নিজের সন্তানকে না পড়াই। স্কুলের শিক্ষক বা প্রাইভেটের শিক্ষকরা গুরুত্বপূর্ণ কিন্তু তারা অন্যের সন্তানকে পড়ান। শেষে মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার ১০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসার আশে পাশের ৬টি গ্রামের ৭০ জন নবজাতক পরিবার ও ৩০ জন নব-দম্পতিকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামাত নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন, সমাজসেবক কামরুল ইসলাম, বলড় হাই স্কুলের শিক্ষক শফিউদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho