
ঢাকাঃ ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাভার থানা পুলিশ। এর আগে ভোর রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃত চার অপহরণকারী হলো জোসনারা বেগম,টুটুল,সুমন ও রফিক মিয়া।
ডিবি পুলিশ জানায়,সম্প্রতি হানি ট্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ভোর রাতে গেন্ডা এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে ও অপহৃতের শিকার ব্যক্তিকে উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে একটি গামছা,একটি মাস্কিং টেপ ও অপহরণের পরে নেওয়া চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকঃ 



















