১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুঃসময়ে ভরসা, মানবিক উপকারে অগ্রণী: মোজাম্মেল হোসেন মোল্লা”

মানিকগঞ্জঃ শিবালয় উপজেলার কোনায় কোনায় আজ এক মানবিক নাম—জনাব মোজাম্মেল হোসেন মোল্লা। বিপদে পড়া মানুষ, অসুস্থ রোগী কিংবা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন—সব ক্ষেত্রেই যাঁর খোঁজে মানুষ ছুটে যান, তিনি মোজাম্মেল হোসেন মোল্লা। এলাকাবাসীর কাছে তাঁর নাম মানেই ভরসা, সহযোগিতার আশ্বাস।

উপজেলার সাধারণ মানুষ জানান, কোনো পরিবার আর্থিক সংকটে পড়লে, কেউ হঠাৎ অসুস্থ হলে কিংবা সামাজিক-সাংস্কৃতিক কোনো উদ্যোগে সহায়তার প্রয়োজন হলে প্রথমেই মনে পড়ে মোজাম্মেল হোসেন মোল্লার কথা। তাঁর কাছে গেলে খালি হাতে ফিরতে হয় না—এমন বিশ্বাস দীর্ঘদিনের। তাই মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে তিনি।

মানবসেবার এই কার্যক্রম তিনি পরিচালনা করছেন তাঁর প্রতিষ্ঠিত সংগঠন “শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন”–এর মাধ্যমে। সংগঠনটির ব্যানারে অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, শিক্ষা ও সামাজিক সচেতনতা কার্যক্রমসহ নানামুখী মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে শিবালয়ের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাঁর মানবিক স্পর্শ।

এলাকাবাসী জানান, মোজাম্মেল হোসেন মোল্লা শুধু দান-অনুদানের মধ্যেই সীমাবদ্ধ নন; তিনি মানুষের পাশে দাঁড়ান আন্তরিকতা ও সহমর্মিতা নিয়ে। এজন্য তাঁকে ঘিরে মানুষের দোয়া ও ভালোবাসা দিন দিন বাড়ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে উপজেলা নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান, যাতে মানুষের কল্যাণে তাঁর এই সেবামূলক ভূমিকা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়।

এ বিষয়ে মোজাম্মেল হোসেন মোল্লা বলেন,
“মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার জীবনের লক্ষ্য। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আমি শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

দুঃসময়ে ভরসা, মানবিক উপকারে অগ্রণী: মোজাম্মেল হোসেন মোল্লা”

প্রকাশের সময়ঃ ০৩:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬