সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় (০৯ জানুয়ারী) রাত্র ০৩.৫০ ঘটিকয় অভিযান পরিচালনা করে জেলার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ব্রীজের নিচে ইট সলিং রাস্তর উপর”হইতে মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫),মোঃ জাহিদ হোসেন (২৪), উভয় পিং-মোঃ সবুর শেখ,সাং-ভেটখালী,থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত হইতে ২৯৭ বোতল উইন কোরেক্স এবং মোঃ জাহিদ হোসেন এর হেফাজত হইতে ২০০ বোতল উইন কোরেক্স,মোট ৪৯৭ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho