ঠাকুরগাঁওঃ অপরাধীদের জন্য আতঙ্ক, আর জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ঠাকুরগাঁও জেলার ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি এটিএম গোলাম রসুল। সাধারণ মানুষের নিরাপত্তা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় মাদক- জুয়া ও বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতামুলক কার্যক্রমে সাধারন মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন ওসি ডিবি গোলাম রসুল। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ইতোমধ্যে জেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
গতকাল রোববার (১১ জানুয়ারি) সারাদিন সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
ওসি এটিএম গোলাম রসুল বলেন, “মাদক নিয়ন্ত্রণে আমি নিয়মিত অভিযানে যাচ্ছি। যেখান থেকেই অভিযোগ আসছে, সময়ক্ষেপন না করে সেখানেই অপারেশন চালাচ্ছি। যদিও রিস্ক থেকে যাচ্ছে তবুও পিছু হটছি না। মাদক ও জুয়া আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ শুধু ব্যক্তি ও পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা ডিবি পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কঠোর অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সামাজিক ব্যাধি থেকে জেলাকে মুক্ত করতে চাই। জেলাজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে গোপন ও প্রকাশ্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho