০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সদস্য পদপ্রার্থী; সাইহান আহমেদ

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা চলছে। এদের মধ্যে স্বতন্ত্র কার্যকরী সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাইহান আহমেদ।

সাইহান আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও ননকাডেমিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই ক্যাম্পাসে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া সাইহান আহমেদ তার ইশতেহারে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েছেন। তার ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—জকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত নির্বাচন নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং ও পিয়ার সাপোর্ট ব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের জন্য ফ্রি বিদেশি ভাষা শিক্ষা (জাপানিজ, চাইনিজ, জার্মান ও স্প্যানিশ) এবং সাশ্রয়ী ও স্বাস্থ্যকর ক্যাফেটেরিয়া ব্যবস্থা।

নির্বাচন প্রসঙ্গে সাইহান আহমেদ বলেন,
“জকসু শুধু একটি নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও কণ্ঠস্বর প্রতিষ্ঠার একটি মাধ্যম। আমি চাই, জকসু হোক সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কথা বলার প্ল্যাটফর্ম।”

শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, দলীয় প্রভাবের বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা প্রার্থীরা জকসুকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে ভূমিকা রাখতে পারেন। এ বিষয়ে এক ছাত্র শিক্ষার্থী বলেন, “সাইহান আহমেদের ইশতেহার বাস্তবভিত্তিক। তিনি শিক্ষার্থীদের সমস্যা বোঝেন এবং তা নিয়ে কথা বলেন।”

অন্যদিকে এক নারী শিক্ষার্থী জানান,
“স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইহানের অবস্থান আমাদের কাছে আশাব্যঞ্জক। তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবে।”

দীর্ঘ আন্দোলনের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার ভিড়ে স্বতন্ত্র প্রার্থী সাইহান আহমেদের নাম উঠে আসছে আলোচনার শীর্ষে। শিক্ষার্থীরা আশা করছেন, নির্বাচনের মাধ্যমে জকসু আবারও শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠে পরিণত হবে।
উল্লেখ্য, জকসু নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর ২০২৫। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার প্রেক্ষিতে ওই তারিখের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে নতুন তারিখ হিসেবে ৬ জানুয়ারি ২০২৬ ঘোষণা করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

জকসু নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সদস্য পদপ্রার্থী; সাইহান আহমেদ

প্রকাশের সময়ঃ ১২:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬