০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম দায়িত্বেই সম্পূরক বৃত্তি আদায়ের ঘোষণা জকসু সদস্য সাম্যের

  • জবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জবিঃ দীর্ঘ আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ দেখা যায়। ভোট গ্রহণ শুরু হয় গত ৬ জানুয়ারি। এই নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণের আগেই নবনির্বাচিত জকসু সদস্য সাদমান সাম্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।ফেসবুক পোস্টে তিনি বলেন,
“ইনশাআল্লাহ, রবিবার সর্বপ্রথম নির্বাচিত সদস্য হিসেবে আমার দায়িত্ব হবে জবি প্রশাসনের কাছ থেকে সম্পূরক বৃত্তি আদায় করা—আমার জবিয়ান ভাই-বোনদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিকে বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে দৃঢ় ও কার্যকর ভূমিকা রাখা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসির বলেন, “দীর্ঘদিন ধরে সম্পূরক বৃত্তি নিয়ে আমরা অনিশ্চয়তায় ছিলাম।নবনির্বাচিত সদস্যের এমন ঘোষণায় আমরা আশাবাদী।”

অন্যদিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী জাবেদ হোসাইন চৌধুরী বলেন, “নির্বাচনের পরপরই এমন অগ্রাধিকার ঘোষণা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ইতিবাচক বার্তা দিয়েছে।”
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং ৭ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে সাদমান সাম্য সদস্য হিসেবে নির্বাচিত হন।

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

প্রথম দায়িত্বেই সম্পূরক বৃত্তি আদায়ের ঘোষণা জকসু সদস্য সাম্যের

প্রকাশের সময়ঃ ১০:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬