ঢাকাঃ ঢাকাস্থ মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলার পেশাজীবী ও ব্যবসায়ীদের জাতীয়তাবাদী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত আটটায় ঢাকা ফকিরাপুল রহমানিয়া হোটেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মইনুল ইসলাম শান্ত, এবং সভাপতি হিসেবে ছিলেন মানিকগঞ্জ জেলার বিএনপি'র আহবায়ক সদস্য এবং হরিরামপুর উপজেলার সভাপতি জনাব হান্নান মৃধা,আরো উপস্থিত ছিলেন সাবেক মানিকগঞ্জ জেলার বিএনপির আহবায়ক এডভোকেট জামিনুর রশিদ, হরিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক শামীম,
মানিকগঞ্জ জেলা আহবান কমিটির সদস্য গোলাম মোস্তফা রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হরিরামপুর উপজেলা বিএনপি ফজলুল হক মজনু, হরিরামপুর বিএনপির উপদেষ্টা মন্ডলীর শাহজাহান, যুগ্নু সাধারন সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির,হরিরামপুর থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক যুব সহ বিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho