
ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন, সাংবাদিক নাজমুল হুদা শাহিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাউফুর রহমান পরাগঃ 


















