১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেওতায় শ্রী শ্রী সরস্বতী পূজা নামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন মহাউৎসব শুরু ২৩ জানুয়ারি

মানিকগঞ্জঃ দেশ তথা বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা, ১২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান।

তেওতাবাসীর উদ্যোগে তেওতার প্রতিষ্ঠাতা জমিদার শ্রী পঞ্চানন রায় চৌধুরীর প্রতিষ্ঠিত ঐতিহাসিক শ্রী শ্রী রাধাগোবিন্দ জিও মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকাজুড়ে এই মহোৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, উৎসব চলাকালীন প্রতিদিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এ আয়োজনে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয়দের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ জানুয়ারি সকালে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা আয়োজন করা হবে, যেখানে শাস্ত্রবাণী ও কীর্তনের মাধ্যমে ভক্তদের আধ্যাত্মিক জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে।
২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনব্যাপী ১৬ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই মহানাম যজ্ঞে খ্যাতনামা কীর্তনীয়া ও ভক্তদের অংশগ্রহণে সার্বক্ষণিক হরিনামের ধ্বনিতে মুখরিত থাকবে পুরো তেওতা এলাকা।

পরবর্তী পর্যায়ে ২৬ জানুয়ারি শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত। সবশেষে ২৭ জানুয়ারি কুঞ্জ ভঙ্গ ও জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, এই ধর্মীয় উৎসবের মূল লক্ষ্য মানবিক মূল্যবোধ জাগ্রত করা, বিশ্বশান্তি কামনা এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা। প্রতিবছরের ন্যায় এ বছরও এই আয়োজনকে কেন্দ্র করে হাজারো মানুষের উপস্থিতিতে তেওতা একটি বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

তেওতায় শ্রী শ্রী সরস্বতী পূজা নামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন মহাউৎসব শুরু ২৩ জানুয়ারি

প্রকাশের সময়ঃ ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬