১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে জামায়াতের সাবেক আমীরের বিএনপিতে যোগদান

লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বহিস্কৃত নেতা সাবেক আমীর আব্দুল লতিফ মাষ্টার ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ তুলে দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান সবুজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজ্জাকুর ইসলাম ।

উল্লেখ্য, আব্দুল লতিফ মাষ্টার ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন। সে সময় জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করলেও তিনি দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দিলেও বর্তমানে সেই দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুল লতিফ মাষ্টার বিএনপিতে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, এলাকার উন্নয়ন ও কালীগঞ্জ উপজেলাবাসীর স্বার্থরক্ষার জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

কালীগঞ্জে জামায়াতের সাবেক আমীরের বিএনপিতে যোগদান

প্রকাশের সময়ঃ ০৪:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬