১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লালমনিরহাটঃ প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়—এই প্রতিপাদ্যে লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

এছাড়া সভায় স্থানীয় সংবাদকর্মী ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস সমাজে সমতা, কল্যাণ ও আস্থার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আতা এখন মানসিক ভারসাম্যহীন, অবিলম্বে উন্নত চিকিৎসার প্রয়োজন ; আব্দুর রাজ্জাক লিটন

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশের সময়ঃ ১২:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬