
ঢাকাঃ আশুলিয়ায় ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির নির্বাচনি ক্যাম্প ভাংচুরসহ উভয়পক্ষের কয়েক জন আহত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় জাহাঙ্গীর ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এছাড়া সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও পাওয়া যায়নি।
ঘটনায় আশুলিয়া থানা পুলিশ জানান, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho