মানিকগঞ্জঃ মানিকগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল। এ কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন খন্দকার তুহিন হোসেন, যিনি ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন ত্যাগী ও জনপ্রিয় বিএনপি নেতা।
বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত থাকা খন্দকার তুহিন হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের দুঃসময়ে রাজপথে থাকা এই নেতা সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত আচরণের কারণে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
খন্দকার তুহিন হোসেন প্রয়াত বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ভাতিজা। রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। গণসংযোগকালে তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, খন্দকার তুহিন হোসেনকে ঘিরে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার নেতৃত্ব ও সক্রিয়তায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে তারা মনে করেন। সাধারণ মানুষের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ থাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা খন্দকার তুহিন হোসেনের মতো নেতাদের সক্রিয় ভূমিকা মানিকগঞ্জে বিএনপির নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho