শেরপুরঃ সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না। যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক। এটা আমরা চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।
রবিবার (১ফেব্রুয়ারি) সকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনকে ঘিরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম, এর বিচার আপনারাই করবেন।
কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho