মানিকগঞ্জঃ মানিকগঞ্জের কৃতী সন্তান ডাঃ সাহিদুর রহমান খান সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
হাড়, জয়েন্ট ও ট্রমা সার্জারিতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। তাঁর এই পদোন্নতিকে চিকিৎসা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করেন সহকর্মীরা।
রোগীবান্ধব আচরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরলস শ্রমের মাধ্যমে রোগীদের কাছে অল্প দিনেই একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।
ডা. সাহিদুর রহমান খানের বাড়ি ও জন্মস্থান মানিকগঞ্জ জেলায়। রাজধানীতে কর্মরত থাকলেও নিজ জেলা মানিকগঞ্জের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। নিয়মিতভাবে তিনি মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন, যার ফলে জেলার সাধারণ মানুষ উন্নত অর্থোপেডিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
পদোন্নতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সাহিদুর রহমান খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও রোগীসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।
তার এ সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সহকর্মী, শুভানুধ্যায়ীর। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি চিকিৎসা ও একাডেমিক ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho