
নারায়ণগঞ্জঃ বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ৷
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায় মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক সময়ের কন্ঠস্বর"কে জানান, বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি। তিনি দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিলেন। আগামীকাল সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho