
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।
রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনটি মাদক মামলায় পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাইয়ের আসামিরা রয়েছেন। সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো — মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবাসহ মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho