ঢাকাঃ আশুলিয়ায় ইয়াসিন ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ বাইপাইলের সাধারণ মানুষ।
এক সময়ের আশুলিয়া থানা যুবলীগ নেতা মইনুল ভুইয়ার অস্ত্রধারী ক্যাডার হওয়ায় এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি।সৈরাচার আওয়ামিলীগ সরকারের পতনের পরে ইয়াসিন কিছুদিনের জন্য আত্মগোপনে চলে গেলেও সুযোগ বুঝে আবার তার সহযোগী শামীম, টিটু, হাবিব, হাফিজুল, মঈন কে সাথে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন।
জানা যায়, আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় প্রভাব বিস্তার করতে তিনি মানুষকে মারধর ও ভয়ভীতিসহ চাঁদাবাজি করে আসছেন।ইয়াসিনের নামে রয়েছে ছাত্র হত্যা মামলা সহ একাধিক হত্যা মামলা। পাশাপাশি তার সহযোগীদের নামেও রয়েছে বিভিন্ন থানায় হত্যা মামলা।
একাধিক সূত্রে জানা যায় শুটার ইয়াসিন বর্তমানে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি পাষাণের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে লিপ্ত আছেন তিনি। তার ভয়ে কথা বলতে সাহস দেখান না কেউ।
বাইপাইল আড়ৎ থেকে প্রতি মাসে মোটা অংকের চাঁদার টাকা সংগ্রহ করেন ইয়াসিন ও তার সহযোগীরা। মূলত তার প্রভাব বিস্তার করতে মাঝে মধ্যে অস্ত্রের মোহরা দেন ইয়াসিন।
এই বিষয়ে কথা বলতে শুটার ইয়াসিনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।বাইপাইল স্ট্যান্ডে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের নেতা পাষান রহমান বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় নয় সে যেই হোক। তবে ইয়াসিনের সাথে সম্পৃক্ততার বিষয় স্বীকার করে তিনি বলেন, ইয়াসিন এলাকার লোক তবে সে চাঁদাবাজি করে কিনা আমি জানিনা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho