
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মোক্তার হোসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালের অত্র সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়। এরআগে তিনি ওই শাখা কমিটির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসময় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি জিএম সুমন মুন্সী।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব অর্থ বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন , হোসেন মুন্সী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রচার সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সবুজ সহ
বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা ও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho