শেরপুরঃ শেরপুরের জনপ্রিয় স্থানীয় দৈনিক ‘তথ্যধারা’ পত্রিকা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শেরপুর শহরের নিউমার্কেটস্থ পত্রিকাটির অফিসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তথ্যধারা পত্রিকা শেরপুরের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খান (এটম), নির্বাহী সম্পাদক মো: আল আমিন খান, মো: মুঞ্জরুল হক, মো: আর এ সুমন, মুভি বাংলা টিভির সদর উপজেলা প্রতিনিধি মো: মাজহারুল ইসলাম, ভিওডি বাংলার জেলা প্রতিনিধি মাকসুদুর রহমান রোমান, দৈনিক আলোকিত কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দৈনিক বিকালবার্তার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, সৌদি প্রবাসী লাভলু, জেলা জাকের পার্টির সভাপতি শফিকুল ইসলাম সহ সুধী সমাজের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির সমৃদ্ধি এবং পত্রিকা পরিবারের সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho