
ঢাকাঃ ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার ও ডাকাতি করার সরঞ্জামাদিসহ ০৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (০১ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর) ঢাকা জেলা। এর আগে গতরাতে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত ডাকত দলের সদস্যরা হলো, । মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), পিতা-মৃত আফতাব উদ্দিন ওরফে আকতার উদ্দিন মুন্সি, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-সোনাহার, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-ঢুলিভিটা (কালামের বাড়ির ভাড়াটিয়া), থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত মোজাফ্ফর, মাতা-মোছাঃ হাজেরা বেগম, সাং-মানোরা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ঢুলিভিটা (আজিজের ভাংগারির দোকানের পাশে), থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩। মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫), পিতা-মোঃ আঃ কাদের, মাতা-মৃত জরিনা খাতুন, সাং-কুস্তাসদর, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বড় চন্দ্রাইল মাদ্রাসা রোড হাজী বাড়ির পাশে, থানা-ধামরাই, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন।
ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ রাত ০১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, ধৃত ১ নং আসামীর বিরুদ্ধে ১৬ টি, ২ নং আসামীর বিরুদ্ধে ৬ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ২ টি চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho