
নারায়ণগঞ্জঃ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোন কর্মকর্তাও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে অন্যত্র বদলী করা হয়েছে৷
পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানাগেছে৷ ওই তিন কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷ নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলী করা হয়েছে৷
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন৷ কর্মকর্তারা অন্যত্র বদলী হওয়ায় অফিস ফাকা৷ এসিল্যান্ড অফিসের নাজীর মোঃ জান্নাতুল অফিসে বসে আছেন নতুন যে সকল কর্মকর্তারা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য৷
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলী করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho