
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা ইউনিয়নের বেগুন নারচি গ্রামে ৫–৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয়ভাবে তাকে “খুশি” বা “জরু” নামে চেনে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটির বাবা-মা চাকরির কারণে দূরে থাকায় শিশুটি নানির কাছে থাকে। ঘটনার দিন শিশুটির নানি মাঠে কাজ করতে গেলে শিশুটি তাকে খুঁজতে মাঠে গিয়েছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি কান্না করে সব কিছু তার নানির কাছে জানিয়েছে।
শিশুটির নানি ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho