
ঢাকাঃ আশুলিয়ার বাইপাইলে শ্রমিক দল নেতা পাষানের নেতৃত্বে চলছে চাঁদাবাজির মহাউৎসব। এবিষয়ে তার নামে একাধিক মামলা হলেও অজানা কারনে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন এই নেতা। তার এই কাজের সহযোগী হিসেবে বেছে নিয়েছেন একাধিক ছাত্র হত্যা মামলার আসামি শুটার ইয়াসিনসহ বেশ কিছু সাঙ্গপাঙ্গ। ভুক্তভোগীরা মামলা করে কোন প্রতিকার না পেয়ে চরম আতংকে দিন কাটাচ্ছেন বলে জানান।
শিল্পাঞ্চল আশুলিয়ার কেন্দ্রবিন্দু বাইপাইল বানিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এখানে রয়েছে উত্তর ব্ঙ্গ গামী বাসের শত শত কাউন্টার। শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিনিয়ত হাজার হাজার লোকের চলাচল। আর এইসব বানিজ্য কর্মের আড়ালে চলছে নিরব চাঁদাবাজি।
জানা যায়, এখানে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসিয়ে মাসে লক্ষ লক্ষ টাকার চাঁদা তোলা হয়। পরিবহন ব্যবসা জবর দখল নিজের লোক নিযোগ করে বৈধ মালিকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাউন্টারের প্রতিটি গাড়ি থেকে নিজের লোক দিয়ে চাঁদা নেওয়া হয়। বাইপাইলের কাঁচা বাজার আড়ৎ, মাছের আড়ৎ চলে নিয়মিত চাঁদাবাজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তে যে সকল ট্রাক আসে সেই ট্রাক থেকে রাতের আঁধারে নিদিষ্ট হারে টাকা নেওয়া হয়। এছাড়াও আন্ত জেলা ট্রাক চালক কমিটির অবৈধ বিলুপ্ত কমিটি দিয়ে বৈধ কমিটির লোকদের বিতারিত করে চলছে চাঁদাবাজির মহাউৎসব।
নবীনগর আব্দুল্লাহপুর রাস্তার পাসে গড়ে উঠা ভাঙ্গারী মার্কেট জবর দখল করে শুটার ইয়াসিন কে দিয়ে চলছে ত্রাসের রাজত্ব। এই শুটার ইয়াছিন আশুলিয়া থানা যুবলীগ নেতা মইনুল ভুইয়ার অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। সৈরাচার আওয়ামি লীগ সরকারের পতনের পরে ইয়াসিন কিছুদিনের জন্য আত্মগোপনে চলে গেলেও সুযোগ বুঝে আবার তার সহযোগী শামীম, টিটু, হাবিব, হাফিজুল, মঈন কে সাথে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। ইয়াসিনের নামে রয়েছে ছাত্র হত্যা মামলা সহ একাধিক হত্যা মামলা। পাশাপাশি তার সহযোগীদের নামেও রয়েছে বিভিন্ন থানায় হত্যা মামলা।
এ বিষয়ে আশুলিয়া থানা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি জিএম মিন্টু বলেন, কিছু শ্রমিক নেতা সকালে চাঁদাবাজির বিপক্ষে মাইকিং করে বিকেলে সমঝতা করে। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন শ্রমিক নেতা চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাষাণের একটি কল রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে সেখানে তিনি কালাম নামের একজন পরিবহন মালিককে তার সাথে সমঝোতা না করলে তার গাড়ি চলতে দেওয়া হবে না। নবীনগর থেকে চন্দ্রা ও আশুলিয়া রোডে যতগুলো পরিবহন চলবে আমার লোক নিয়ন্ত্রণ করবে।
সাভার পরিবহনের রোড ইনচার্জ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান বলেছেন, রোডে কেন চাঁন্দাবাজি চলবে না, কাউকে চাঁন্দা দিয়ে কোন ব্যানার চলবে না। তার নির্দেশে আমরা কোন চাঁন্দা দেই না। কিন্তু কিছুদিন হলো বাইপাইলের পাষান নামক একজন আমাকে ফোন করে হুমকি দেয় যে, চাঁন্দা দিতে হবে, চাঁন্দা না দিলে ব্যানার চলবে না। আমি ১৭ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমি তো চাঁন্দা দিয়ে ব্যানার চালাব না, লাগে ব্যানার বন্ধ থাকবে। এটা আমার কোম্পানি অর্ডার এটা আমার অর্ডার।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণত সম্পাদক হুমায়ুন কবির খান বলেন,আমি তাকে নিষেধ করে দিয়েছি সে ওয়েলকাম, মৌমিতা,ঠিকানা, ইতিহাস, সাভার পরিবহন ও রাজধানী পরিবহনের লাইনম্যান বা মাষ্টারকে সে সরানোর কে।
সাভার পরিবহনের ডাইরেক্টর প্লাবন বলেন,সব পরিবহনের যারা কার্ডধারী আছেন তারা কোম্পানির প্রতিনিধি। আমরা শুনেছি আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি পাষাণ তাদেরকে হুমকি দিচ্ছে।
এসব নিয়ে কথা হয় অভিযুক্ত পাষানের সাথে, তিনি জানান, চাঁদাবাজি নিয়ে দল থেকে নির্দেশনা দেওয়া আছে, কোন প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নই। আপনারা এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখেন। আমি নিজেও চাঁদাবাজির বিরুদ্ধে।
এবিষয়ে হাইওয়ে থানার ওসি বলেন, ফুটপাত থেকে কোন প্রকার চাঁদাবাজি চলবে না, আমরা ফুটপাতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। শুধু ফটপাত নয় যেকোন জায়গায় চাঁদাবাজি হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চাঁদাবাজির বিষয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এর কোন সুযোগ নেই। এ বিষয়ে কোন অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা দেখেছেন, ইতিপূর্বে সাভার এলাকা থেকে কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে এজাহারে নাম দিয়ে মামলা করে তাদের গ্রেফতারও করা হয়েছে। এখন আপনি যে বিষয়টি বললেন, আমরা অফিসার ইনচার্জের সাথে কথা বলব। যদি এ ধরনে কেন ঘটনা থাকে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho