ঢাকাঃ সাভার পৌরসভার বেদে পল্লীতে সেনাবাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযানে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬০০০০ টাকা এবং ২৪ পড়িয়া হিরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।
শুক্রবার (১৪ মার্চ) রাত ৩ টা ৩০ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বেদে পল্লী এলাকায় গোপন শক্তের ভিত্তিতে জানতে পায় বেদে পল্লী উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়।
এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাভারের মাঝিপাড়া এলাকার মহেশ বংশীর ছেলে বিকাশ রাজবংশী (২২), সাভার বেদে পল্লীর মোঃ সুফিয়ত এর ছেলে মোঃ সাব্বির (২৫)কে অভিযানে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে দুই শত পিস ইয়াবা ট্যাবলেট (২৪ পড়িয়া হিরোইন ), ১০০ গ্রাম গাঁজা, এবং মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা এবং একটি মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা। সাভার আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক বিক্রির অর্থসহ অন্যান্য আলামতসহ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ দিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকা জুড়ে ব্যাপক সাড়া পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho