শেরপুরঃ শেরপুরে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) শেরপুর পৌরসভার উদ্যোগে কসবা নামাপাড়া মহল্লার ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শেরপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি সেবাগ্রহীতাদের শৃঙ্খলার সঙ্গে সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যক্তিগত জীবনে সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে তিনি সেবাপ্রদানে নিয়োজিত চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho