টাঙ্গাইলঃ মানিকগঞ্জের হরিরামপুর, সিংগাইর ও সদর উপজেলায় তুরস্কের চ্যারিটি সংস্থা ডোনার রিবাটের আর্থিক সহযোগিতায় শতাধিক মশজিদ, মাদ্রাসায় অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডোনার প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।
রোববার (২৬ এপ্রিল) ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জাহিদুর রহমান এর উদ্যোগে রিবাটের প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট জামাল, উদ্দিন, মাওলানা লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকার ভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ধর্মীয় কার্যক্রমে অজুর সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে অজুখানা স্থাপন এবং টিউবওয়েল বসানো হবে, যা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সুস্থ ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা মনে করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল আট ঘটিকার সময় মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া দারোগাবাড়ি হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করবেন মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।
পরিদর্শন শেষে উপস্থিত সকলের সাথে কোষল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করবেন। এসময় ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জাহিদুর রহমান,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের মাস্টার,কামরুল ইসলাম মাস্টার,সমাজসেবক মোঃ সদর আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho