ঢাকাঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাফিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস থেকে ১১ বছর বয়সী এক শিশু সাফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। চলতি বছরের ৩১ জানুয়ারি শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলে তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। পরে শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথিকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho