যশোরঃ যশোরের শার্শায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সভায় আগামী ৬ মে থেকে শরিখাস, গোবিন্দভোগ, গোপালভোগ ও মুম্বাই, ১৭ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া ও ৬ জুন আমরুপালী আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাতকরনের নির্দেশ প্রদান করে ক্যালেন্ডার তৈরি করা হয়।
এসময় উপজেলার সকল আমচাষী, বাগান মালিকগণ এবং আমের আড়ৎদারদের নিয়ে ফরমালিন মুক্ত আম সরবরাহ, আমের ওজন নির্ধারণ, আড়ৎদারী, যানজট নিরসন ও বাজার পরিস্কার পরিচ্ছন্নসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানসহ উৎপাদিত আম বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho