যশোরঃ যশোরের শার্শায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইমামুল শেখ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (১ মে) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শা থানাধী বাগআঁচড়া কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।
আটককৃত ইমামুল শেখ কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর মাঠপাড়া গ্রামের হানিফ শেখের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচা-কেনার গোপন সংবাদের মাধ্যমে বাগআঁচড়া কলেজ মোড় মাহাবুর ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমামুল শেখকে হাতে-নাতে আটক করেন।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho