
রংপুরঃ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা নুর আলম (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাতে রংপুরের মাহিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে মাহিগঞ্জ এলাকায় পুলিশ একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর আলম কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নুর আলম কল্যাণী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী এবং এলাকায় ‘পোষ্যপুত্র’ হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, নুর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho