মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজির মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৪ মে (সোমবার) সকাল পৌনে নয়টার দিকে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়েপুলিশ তাদেরকে গ্রেফতার করে ।
আটককৃতরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের রমজান মোল্লার ছেলে রাফিত মোল্লা (২১) ও বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের মো. সাইদ মিয়ার ছেলে মোঃ আসিফ (২৫)।
এক প্রেসবিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানান,উপজেলার ঝিটকা বালিকা বিদ্যালয়ের সামনে কলেজ ছাত্রদের আটকিয়ে মারধর করে এবং চাঁদা দাবিসহ ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আটককৃত দুইজনের বিরুদ্ধে গালা ইউনিয়নের নওহাটা এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মো. বাহারুল ইসলাম সোহান (২০) অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান, দ্রুত বিচার আইনের মামলায় দুই চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক এবং চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স৷ এদের কোনো প্রকার ছাড় নেই। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho