গাজীপুরঃ গাজীপুর মহানগরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৯ জন নারী।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন)-এর নেতৃত্বে কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ এসআই সজীব দেবনাথ, এসআই মো. রাশেদুল হক সরকার, এসআই সুমন খান, এসআই মো. আব্দুল লিটন, এসআই ফারুক হোসেন, এএসআই সোহান, এএসআই সাইদ হোসেন, এএসআই এস.এম আরিফ, এএসআই এমরান হোসেন এবং সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাদিম হোসেন দিপু (২৯), ছবি খাতুন (২৯), রুপা বেগম (৩৮), বিমলা (৪৯), সুফিয়া (৩১), জহুরা খাতুন (৩৬), জেসমিন আক্তার সুরভী (২৫), রিমা বেগম (৩০), খাদিজা আক্তার খোদেজা (২৮) ও ডালিয়া (৩৬)।
এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান , গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাশিমপুর এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho