
গাজীপুরঃ দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা লিমনকে অনেকেই একজন তরুণ, ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করছেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বিগত সময়ে রাজনৈতিক নানা প্রতিকূল পরিস্থিতিতে একাধিক মামলা, হামলা ও কারাবরণের শিকার হলেও দলীয় আদর্শ থেকে সরে যাননি তিনি। বরং দলের প্রতি তার আনুগত্য ও ভালোবাসা আরও দৃঢ় হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে মাহমুদুল হাসান লিমনকে। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি— তাকে সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হোক।
রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন লিমন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কাজ এবং তরুণদের সংগঠিত করার মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
নাজিরপুর উপজেলার সচেতন মহলের প্রত্যাশা, ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বকে মূল্যায়ন করে যুবদলের নতুন কমিটিতে যথাযথ দায়িত্ব প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho