
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে দূর্গম চরাঞ্চলের (আজিমনগর, সুতালড়ি এবং লেছড়াগঞ্জ) পদ্মার ভাঙন কবলিত অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস -ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের আজিমনগর ইউনিয়নের সভাপতি আলি আকবর খান বিরুদ্ধে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ চরবাসী।
বিগত ১৭ বছর চরাঞ্চলের(আজিমনগর-সুতালড়ি-লেছড়াগঞ্জ) এ সন্ত্রাসী, চাঁদাবাজি,জমি দখল এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করা সহ নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এমনকি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেও আদৌও কোন সুরাহা হয়নি।ফ্যাসিস্ট ক্ষমতাসিন দল পরিবর্তন হওয়ার পরেও বর্তমানে তাদের প্রকাণ্ড এবং দৌড়ত্ব থেমে থাকেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও তার ভাই মাদকবিক্রির গডফাদার মাসুম খানের নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে নিরীহ চরাঞ্চলের সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে শত শত বিঘা জমি দখল করে রেখেছে। এমনকি চরাঞ্চলের নেশা ও মাদক দ্রব্য বিক্রেতাদের মদতদাতা এবং নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে।
এসব বিষয়ে মুখ খুলতে গেলে প্রকাশে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চরের নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনও করেন আজিমনগর ইউনিয়নের খান বাড়ির মাসুম খান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন,প্রশাসনকে ম্যানেজ করে সকল অপকর্মের মদত দেন মাসুম খান ও আলি আকবর খানের ক্যাডারবাহিনীরা।
তাদের অত্যাচারে অতিষ্ঠ চরবাসী এবং প্রকাশ্যে কেউ মুখ খুলতে গেলে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই বলেন, বিগত ১৭ বছর চরাঞ্চলকে অস্থিতিশীল ও জমি দখল -নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে চাঁদাবাজির ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বর্তমানে তাদের অত্যাচারে অতিষ্ঠ চরবাসী।
সংশ্লিষ্ট সূত্রে তদারকি করে জানা যায়, চরাঞ্চলকে অস্থিতিশীল ও নৈরাজ্য এবং নিরীহ মানুষের জিম্মি করে সকল অপকর্ম করতে বাধ্য করছেন এবং আড়াল থেকে সরাসরি ইন্দনদাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আকবর খানের ভাই সাবেক মানিকগঞ্জ -২ আসনের সাংসদ মমতাজ বেগমের ধর্মভাই হিসেবে পরিচিত ডেবোনেয়ার গ্রুপের এমডির আয়ুব খানের ছোট ভাই আকিবুল খান।
জনসেবামূলক সামাজিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আকিবুল খান একজন লেবাসধারী সমাজসেবকের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর রুপ।
এমনকি যারা এসমস্ত তথ্য সংগ্রহ করতে যায়,তাদের বিভিন্ন ভাবে ম্যানেজ করে এবং আপসে না আসলে ভয়ভীতি প্রদর্শন করে অস্তিত্ব বিলীন করার সর্বাত্মক চেষ্টা করে।
৫ ই আগস্টের পরপর ই জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়রা চিহ্নিত দোসর তালিকাভুক্ত করে ফেস্টুন টাঙ্গিয়ে রেখেছে।
নিরীহ চরবাসীর একটাই দাবি, সৈরাচার হাসিনার দোসর আলি আকবর খানের কাডার বাহিনীর কবল থেকে সাধারণ মানুষ মুক্তি এবং নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতিতে কে অচিরেই বন্ধ করা হোক।
বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার ব্যপারে জোরদার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho