টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিট।
রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক,সহ সভাপতি অধ্যাপক আবু সাঈদ, আঃ জলিল, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মারুফী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটন চন্দ্র দাস,সহ সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইউএনও মোঃ জুবায়ের হোসেন দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে মধুপুরবাসীর আস্থা অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সেবায় তার ভূমিকা প্রশংসনীয়।
জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তিনি আরও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho