শেরপুরঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলা কারাগারে বন্দীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষের আয়োজিত বিশেষ আপ্যায়ন বা 'বড়খানা' বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নিজ হাতে বন্দীদের মাঝে উন্নতমানের খাবার তুলে দেন। এ সময় তিনি বন্দীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসন ও কারা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho